ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন ঝুঁকিতে ছিল। এ প্রেক্ষাপটে ইরানের এক শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াদ লারিজানি সতর্ক করে বলেন, ট্রাম্প আর ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে নির্বিঘ্নে সময় কাটাতে পারবেন না। তিনি ইরানি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প এমন কাজ করেছেন, যার ফলে তিনি এখন আর রোদ পোহাতে পারবেন না। একটি ছোট ড্রোন যে কোনো সময় তার নাভিতে আঘাত করতে পারে। এটি খুবই সহজ কাজ।
লারিজানি ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্য এবং খামেনির দীর্ঘদিনের সহযোগী। তার এই বক্তব্য এসেছে এমন সময়, যখন 'ব্লাড প্যাক্ট' নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম আলোচনায় উঠে এসেছে। এই প্ল্যাটফর্মটি ইরানের সর্বোচ্চ নেতার জীবনকে হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
ব্লাড প্যাক্টের দাবি, তারা ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ১০ কোটি ডলার তহবিল সংগ্রহ করছে। ইতোমধ্যেই তাদের সংগ্রহ চার কোটির বেশি ডলারে পৌঁছেছে বলে তারা জানিয়েছে। ওয়েবসাইটটিতে লেখা রয়েছে, যারা আল্লাহর শত্রু এবং সর্বোচ্চ নেতার জীবনকে হুমকিতে ফেলেছে, তাদের বিচারের আওতায় আনার জন্য পুরস্কার দেওয়া হবে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সমর্থনপুষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সিও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। তারা দেশ-বিদেশের ইসলামি গোষ্ঠীগুলোকে পশ্চিমা দূতাবাস ও বড় সমাবেশস্থলগুলোতে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে।
ইতিপূর্বে ইরানের কয়েকজন শীর্ষ ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসলামি শাস্তি 'মোহারেবেহ' (আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ) প্রয়োগের দাবি তুলেছে। ইরানি আইনে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এই হামলার নির্দেশ ট্রাম্পই দিয়েছিলেন। এর পর থেকে ইরানে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ রয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ট্রাম্পকে হত্যার একাধিক পরিকল্পনা করেছে।
সরকার মব জাস্টিসকে কোনোভাবেই মেনে নেবে না: পরিবেশ উপদেষ্টা
জনসভায় ট্রাম্পকে হত্যা*চেষ্টা, বরখাস্ত হলেন ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট