শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলে চলবে না, সুন্দর সমাজ বিনির্মাণে প্রয়োজন নৈতিক শিক্ষা। এটা পরিবার থেকেই শুরু করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। বইয়ের পাশাপাশি ছেলেমেয়েদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ের প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।
সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংঘের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধক্ষ্য (অব.) অধ্যাপক ড. শায়লা নাসরিনের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এ কে লুৎফুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শেখ মো. বিল্লাল হোসাইন (অব.), সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক সামছুল আলম পনির।
অনুষ্ঠানে উপস্থিত ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন জুয়েল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নূরে আলম, সরকারি সফর আলী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ সোলায়মান খন্দকার, অ্যাডভোকেট আমির হোসেন, অধ্যাপক আশরাফ‚জ্জামান অপু, ব্যাংকার জুলহাসউদ্দিন, আব্দুল করিম, সোনারগাঁ সংঘের সহ-প্রচার সম্পাদক দেওয়ান শামসুর রহমান, সোনারগাঁ সংঘের দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, অধ্যাপক সেলিম হায়দার ও সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সোনারগাঁ সংঘের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
উখিয়ায় ইউপি সদস্য খুন, ১৪ জনের বিরুদ্ধে মামলা
আফগানিস্তানে ৬ বছরের শিশুকে ৪৫ বছরের পুরুষের সঙ্গে বিয়ে