রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল ছুড়ে মেরেছে দুষ্কৃতিকারীরা। আধা ঘণ্টার ব্যবধানে পুলিশের উপস্থিতিতে বিকট শব্দে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ঘটনায় সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জসিম অল্পের জন্য ইনজুরি হতে রক্ষা পেয়েছেন। শনিবার রাত ৯টা ৫৮ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে।
