শেরাটন ঢাকায় ‘কোস্টাল কার্নিভাল’ শীর্ষক ১০ দিনব্যাপী সি ফুড ফেস্টিভালে বিকাশ পেমেন্টে একটি ব্যুফে অর্ডার করলে গ্রাহক পাবেন আরও দুটি ব্যুফে ‘ফ্রি’।
ফলে, কোনো স্পেশাল কার্ড ছাড়াই পাঁচ তারকা হোটেলে বন্ধু ওপরিবারের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো উপবোগ করার পাশাপাশি দেশ বিদেশের বিকাশ গ্রাহকরা এক্সক্লুসিভ ও এক্সোটিক ডিশগুলোর স্বাদ নিতে পারবেন।
আগামী ১৯ জুলাই পর্যন্ত এই ফেস্টিভালে গ্রাহকরা সি ফুড পায়েলা ভ্যালেন্সিয়া, স্মোকড হিলসা, জাম্বালায়া রাইস, চিতল ফিশ কোফতা, ইলিশ ভর্তা, টুনা অ্যান্ড স্যামন তেরিয়াকি, ফিশ সায়াদিয়েহ, বিটরুট স্যামন গ্র্যাভল্যাক্সসহ নানা ধরনের দেশি ও আন্তর্জাতিক ডিশের স্বাদ নিতে পারবেন বিকাশ পেমেন্টে।
৯ হাজার ৪৫০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে এই ‘বাই ওয়ান গেট টু’অর্থাৎ ৩ জনের জন্য ব্যুফে অফারটি উপভোগ করা যাবে। ফেস্টিভাল চলাকালে একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন।
বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে, *২৪৭# ডায়াল করে, বিকাশ অ্যাপ থেকে কিউআর স্ক্যান করে সরাসরি ভিসা কার্ড দিয়ে এবং বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে অফারটি উপভোগ করা যাবে। অফারটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই https://www.bkash.com/campaign/payment-sheraton-coastalcarnival-jul25 লিংকে।
৩৯ কেজি গাঁজাসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতাকে আজীবন বহিষ্কার
২০ পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে বই উপহার দিলেন নারায়ণগঞ্জ ডিসি