সমতার ভিত্তিতে নারীদের মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব: আলী রীয়াজ

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে। সমতার ভিত্তিতে নারীদের মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

সোমবার (১৪ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৩তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, গত বছরের ১৪ জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরেছিল। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদে সামনে এসেছিল। নারীদের যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে।

নারীদের সংসদীয় আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই দুইটি বিষয়ে আজ আলোচনা হবে। আলোচনায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন আলী রীয়াজ।
 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত