মারমুখী সূর্যবংশীকে আউট করলেন মাইকেল ভনের ছেলে

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৪:১৩ পিএম

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতের যুব ক্রিকেট দল। লাল বলের ক্রিকেটের রূদ্ররূপে দেখা দিয়েছেন ১৪ বছরের তারকা বৈভব সূর্যবংশী। বড় ইনিংস খেলতে না পারলেও দলের স্কোরবোর্ডে ভালো অবদান রেখেছেন। ভারতের লিড হয়েছে ২২৯ রানের।

প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৫৪০ রান। ওই ইনিংসে বৈভব অবশ্য ১৪ রানের বেশি করতে পারেননি। জবাবে ইংলিশরা ৪৩৯ রানে অল-আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই হাত খোলেন বৈভব। ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলার পথে হাঁকান ৯টি চার এবং ১টি ছক্কার মার। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনের বলে ক্যাচ তুলে দিয়ে তার ইনিংস শেষ হয়।

আরেক ওপেনার তথা ভারতের অধিনায়ক আয়ুশ মাথারি ৩২ রান করেন। তৃতীয় দিন শেষে ভারত তুলেছে ৩ উইকেটে ১২৮ রান। এই ম্যাচে বল হাতেও রেকর্ড গড়েছেন বৈভব। ইংলিশ ব্যাটার হামজা শেখকে আউট করে হয়ে গেছেন ভারতের হয়ে সর্বকনিষ্ঠ এবং সব দেশ মিলিয়ে যুব টেস্টে সবচেয়ে তৃতীয় সর্বকনিষ্ঠ উইকেটশিকারী। এই তালিকায় বাংলাদেশের নিহাদুজ্জামান এবং আরিফুল হকের নামও আছে। যদিও কারও ক্যারিয়ারই এগোয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত