বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে ঘণ্টা-ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে চৌরঙ্গী মোড় থেকে একটি রেলি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধানের মাধ্যমে শেষ হয়। এতে অংশ নেন জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, দেশ প্রতিবন্ধী স্কুল পঞ্চগড়ের পরিচালক মো. জহিরুল ইসলাম, উপকার প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক, মো. শহিদুল ইসলাম , প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক মো. আব্দুল মজিদ, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, মরিয়ম আক্তারসহ আরো অনেকেই বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ১৭৭২ টি প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-কর্মচারীরা।
কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি