বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে খুলনায় পৃথক পৃথক বিক্ষোভ ও সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
এসব সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এখন আর মানুষ নিরাপদ নয়। জামায়াত-শিবির ও এনসিপির মতো সংগঠন দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দিতে চায়।
বক্তারা মিটফোর্ডের নির্মম হত্যাকাণ্ড সুপরিকল্পিত উল্লেখ করে এটাকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হিসাবে উল্লেখ করে অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সমাবেশ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সাবেক ছাত্রনেতা ডা. রাশেদুজ্জামান ছোটনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড্যাব খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর সালেহ পলাশ। বক্তৃতা করেন চিকিৎসক নেতা ডা. মোস্তফা কামাল, ডা. তাজরুল ইমলাম, ডা. কামরুল হুদা নিশান, ডা. মাহাবুব রোশেদ, কর্মচারী পরিষদের নেতা মো. আলিম, নার্সিং নেত্রী হোসনেয়ারা খানম।
অপরদিকে একই দাবিতে বিকাল ৪টার দিকে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বক্তৃতা করেন জেলা কমিটির আহ্বায়ক মো. আতাউর রহমান রুনু, মহানগর আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ, জেলা সদস্য সচিব আবদুল মান্নান মিস্ত্রি, মহানগর সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন প্রমুখ।
অলিখিত ‘ফাইনালে’ বাংলাদেশের বিপক্ষে চাপে শ্রীলঙ্কাই
শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা