সাকিবরা আউট, সোহানরা ফাইনালে

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:৪১ এএম

সাকিব আল হাসান ব্নাম রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের অর্থাৎ সাকিবের দলের বিপক্ষে জয়ী হয়েছেন সোহানরা। ৮ উইকেটে দুবাইকে হারিয়ে আসরে অপরাজিত রইলো রংপুর রাইডার্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও হোবার্ট হারিকেনসের পর দুবাইকে হারিয়ে দ্বিতীয় আসরের ফাইনালেও জায়গা করে নিয়েছে রংপুর।

ইফতিখার ও সোহান মিলে রংপুুরের সংগ্রহটা বড় করেন। তারা দুজনে মিলে শেষ ২ ওভারে ৩৭ রান তোলেন। ইনিংসে ৫ উইকেটে ১৫৮ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩ চার ও ২ ছক্কায় ১৮৮.৮৯ স্ট্রাইক রেটে ১৮ বলে অপরাজিত ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন অধিনায়ক সোহান। এ ছাড়া পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখারের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩২ বলে ৪১ রান। দুবাইয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ড্রেকস, নাইব, মুস্তফা, কাইস ও সাকিব। এক উইকেট নিতে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।

রানতাড়ায় শুরু থেকেই ধুঁকছিল দুবাই। আর সাকিব এ ম্যাচে স্টাম্পিং হন সাইফ হাসানের বলে। ৭ বলে মাত্র ৩ রানে আউট হন তিনি। সাইফের গুড লেংথের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন সাকিব, কিন্তু লাইন মিস করেন তিনি। সুযোগ পেয়ে একটুও দেরি করেননি সোহান।  শেষ ওভারে দুবাইয়ের দরকার ছিল ৯ রান। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলেই খালেদ বিদায় করেন ১৬ বলে ২২ রান করা ডমিনিক ড্রেকসকে। ফলে আট রানে ম্যাচটি জিতে যায় রংপুর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত