কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে ইকবাল হোসেন মাছুম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাছুম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম মধ্যমপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং ধোড়করা বাজারের ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত এগারটায় দোকান বন্ধের সময় একটি মাল্টি প্লাগে বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে আশেপাশের দোকানদাররা বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে স্বজনরা নিহতের লাশ নিয়ে যায়।
