গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সি (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে, রাত পৌনে ২টায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে নিহতের ভাই হিরা মুন্সি বলেন, তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার থানাপাড়া এলাকায়। রমজান পেশায় রিকশাচালক ছিলেন। গত ১৬ জুলাই সকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর দুপুরে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় গিয়ে চলমান সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন রমজান। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়, পরে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন, দৌড়ালেন উপদেষ্টা আসিফ মাহমুদ