মস‌জি‌দের মাইক নামা‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে খ‌তিবের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালীর কাথ‌রিয়ায় মস‌জি‌দের মাইক নামা‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে খ‌তিব মাওলানা আজগর হোসাইন আল কাদেরীর (২৯) মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার দুপু‌রে (১৮জুলাই) এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা যায় কাথরিয়ার দক্ষিণ বাগমারা বাইতুন-নূর জামে মসজিদের খতিব আজগর হোসাইন আল কাদেরী শুক্রবার জুমার নামাজ শে‌ষে ওপ‌রে লাগা‌নো মাইক নামা‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে গুরুতর আহত হন।  

পরে তা‌কে একটা বেসরকা‌রি হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত