হবিগঞ্জে ‘২৪-এর রঙ্গে গ্রাফিতি’ প্রতিযোগিতা

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম

হবিগঞ্জে ‘২৪-এর রঙ্গে গ্রাফিতি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে শহরে রাজনগর এলাকায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা দেয়ালে গ্রাফিতি  প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রং-তুলিতে ২৪-এর গণআন্দোলনের বিভিন্ন ঘটনা অংকন করে।

গ্রাফিতিতে তারা আবু সাঈদ, মুগ্ধ সহ শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান উল্লেখ করে। স্লোগানগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ‘পানি লাগবে পানি’, ‘বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘বাবা দেখ হেলিকপ্টার’, ‘পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গী’, যদি চাই অধিকার হয়ে যাই রাজাকার, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘৫২ দেখিনি ৭১ দেখিনি, ২৪ দেখেছি’, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। 

পরে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গ্রাফিতি দেখতে আসেন। এ সময় প্রচুর জনসমাগম হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত