শিবচরে অবৈধভাবে বালু উত্তোলন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ 

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় হাজী শরিয়ত উল্লাহ (রহ:) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চর কাকৈর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

হাজী শরিয়ত উল্লাহ (রহ:) সমাজ কল্যাণ পরিষদের সভাপতি পীরজাদা হাফেজ মাওলানা হানজালা। 

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্থানীয় কিছু লোক অবৈধভাবে আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলনের সাথে জড়িত। বালু উত্তোলনের ফলে এলাকায় রাস্তাঘাট, ব্রিজের ভাঙ্গন সৃষ্টি হয়েছে। হুমকীর মুখে এলাকার হাজারো বসত বাড়ি, কৃষি জমি ও অবকাঠামো। এছাড়াও এলাকার কিছু লোক মাদক ও জুয়া খেলার সাথে জড়িত। এতে স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বিকেলে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে সমাবেশস্থল থেকে আড়িয়াল খাঁ নদের পাড় পর্যন্ত একটি লং মার্চের আয়োজন করা। 

এ সময় আরো বক্তব্য রাখেন হাজী শরিয়ত উল্লাহ (রহ:) সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মুফতি আলী হোসেন, মুফতি ওসমান গনি, শিরুয়াইল ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মো. নুরুল্লাহসহ স্থানীয় আলেমসমাজের লোকজন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত