পিবিআই’র অনুরোধে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, পিবিআই থেকে একটি চিঠি এসেছে। সেই চিঠির ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। পিবিআই বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮ ও ২০২৪) সঙ্গে যারা মাঠপর্যায়ে যুক্ত ছিলেন, তাদের একটি নামের তালিকা চেয়েছে। এখন যারা সেই সময় দায়িত্বে ছিলেন, তারাই বলতে পারবেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। পিবিআই আমাদের কাছে শুধু ওই তালিকাটি চেয়েছে।
তিনি আরও জানান, মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে যথাযথভাবে পিবিআই’র কাছে তা হস্তান্তর করা হবে।
আখতার আহমেদ বলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লক্ষ্য ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে তার তালিকা আমরা প্রকাশ করব।
তিনি বলেন, লেজিসলেটিভ ওয়েট করার কিছু নেই এখানে। গত সপ্তাহে এটা না করার কারণটা হচ্ছে যে আমাদের কমিশনের সিদ্ধান্তটা তো মিনিস্টার এপ্রুভাল হয়ে আসতে হবে সেটার জন্য। তবে আজকে আমি বলতে পারব যে এটা চলতি মাসে হবে।
ভোটে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল হওয়ার বিদ্যমান ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, গত কমিশনের সভার পরেই কমিশনার বলেছিলেন যে আমরা এটা (ইভিএম) আর ব্যবহার করব না। এখন এটার ফিউচারটা নির্ধারণ করার জন্য একটা কমিটি করা হবে, সে কমিটি ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, ইভিএম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সবগুলোকে মোটামুটিভাবে একটা জায়গায় যে মেশিনস গুলো আছে সেগুলো আমরাকে এক জায়গায় অ্যাসেম্বল করতে মানে এক জায়গায় লোকেট করতে বলেছি। উইথ ট্যাগিং এপ্রোপ্রিয়েট লোকেশন অ্যান্ড ট্যাগ করে যাতে আমরা স্টোরটা আমাদের এক্সিস্টিং স্টোরেজ ফ্যাসিলিটিতে আমরা কিছু স্পেস পেতে পারি।
‘বাংলাদেশে খেলাটা অত সহজ নয়, কন্ডিশনকে সম্মান করো’
বিমান দুর্ঘটনায় দগ্ধদের রক্তের প্রয়োজন, রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান