প্রধান বিচারপতির শোক

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনা জাতির গভীর বেদনার ক্ষণ

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বিমান দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।’

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ উর্ধ্বতন কর্মকর্তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারতদের খোঁজ খবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশ প্রদান করেছেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত