ডা. সায়েদুর রহমান

আজ রাতেই ডাক্তার ও নার্স আসছে সিঙ্গাপুর থেকে

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আজ (মঙ্গলবার, ২২ জুলাই) রাতেই ডাক্তার ও নার্স ঢাকায় আসছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

এক প্রেস ব্রিফিংয়ে ডা. সায়েদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মেডিকেল টিম ঢাকায় এসে পরিস্থিতি মূল্যায়ন করবেন। প্রয়োজনে কাউকে বিদেশে চিকিৎসার সুপারিশ করা হলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এই টিমে একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুজন নার্স থাকবেন। আগামীকাল থেকে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় যুক্ত হবেন।

উল্লেখ্য, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৯ জনই শিশু। এছাড়া প্রাপ্ত বয়স্ক দুজন হলেন পাইলট তৌকির ইসলাম ও শিক্ষিকা মাহরীন চৌধুরী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত