নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম

নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলীপুর এলাকায় জিবরান নামে আড়াই বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে শিশুটি পরিবারের অগোচরে হাঁটতে হাঁটতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে মৃত্যু হয় বলে তার বাবা তানজিদ করিম টুটুল নিশ্চিত করেন। এসময় শিশুটির পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত