চিকিৎসা শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম

সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মইনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ড এখন রোগীদের পর্যবেক্ষণ করছে।

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চং সি জ্যাক গতকাল রাতে ঢাকায় এসেছেন। তার সঙ্গে রয়েছেন সিংহেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহতদের পর্যবেক্ষণ করবেন এ চিকিৎসক দলের সদস্যরা। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে আইসিইতে রাখা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত