প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক দুর্ঘটনা ঘিরে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তাদের মধ্যে কী আলোচনা করেছেন তা এখনো জানা যায়নি।
