এমনিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা নিয়ে কারও তেমন একটা আগ্রহ না থাকলেও ঢাকায় অনুষ্ঠেয় এবারের বার্ষিক সভাটি নিয়ে আছে কৌতূহল। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যোগ দেবে কি না, এ নিয়ে গত কয়েক দিন ধরে ছিল আলোচনা।
অবশেষে আজ জানা গেছে, আগামীকাল বুধবার শুরু সভায় বিসিসিআইয়ের একজন প্রতিনিধি অনলাইনে যোগ দেবেন।
রাতে এসিসির এজিএম উপলক্ষে আয়োজিত নৈশভোজ শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘তারা থাকছে, নিশ্চিত করেছে। বাকিরাও যোগ দিচ্ছে (যারা বর্জনের চিন্তা করছিল)। এখানে আদতে বাংলাদেশই জিতেছে।’ বুলবুল বলেন, 'আমরা যেহেতু বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আমরা সেই দায়িত্বটা নিয়ে সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। পূর্ণ সদস্যদের মধ্যে আফগানিস্তান আজকে রাতে আসবে, শ্রীলঙ্কা এবং ভারত বলেছে অনলাইনে যোগ দেবে।'
ওমান সভায় যোগদান নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় অনলাইনে যোগ দেবেন।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী এসিসির বার্ষিক সাধারণ সভা।
মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক জানালো বার্সেলোনা
বাহরাইনে প্রস্তুতি ম্যাচ খেলবেন ফাহামিদুল-মিচেলরা