নেত্রকোনার পূর্বধলায় গৃহবধূর শ্বাসনালী কেটে হত্যার অভিযোগে মো. রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জনসমাগমে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালতের তথ্য অনুযায়ী, বিজিবিতে কর্মরত স্বামীর কারণে গৃহবধূ লিপি আক্তার জেলার পূর্বধলায় বড় বোন ফেরদৌসী আক্তারের বাড়িতে থাকতেন।
এ অবস্থায় বড় বোনের দেবর রাসেল মিয়া সুযোগ পেলে নিয়মিত তার কাছে কু-প্রস্তাব ও প্রেম নিবেদন করে উত্ত্যক্ত করতেন। বিষয়টি লিপি তার স্বামী, বোনের স্বামী নজরুল ইসলাম ও রাসেলের পরিবারের সদস্যদের জানালে।
২০২০ সালের ৩ অক্টোবর রাতে, লিপি খাবার শেষে ছেলে এস.এম আলিফকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সেই রাতেই রাসেল মিয়া ধারালো এন্টিকাটার দিয়ে তার গলার শ্বাসনালী কেটে হত্যা করেন।
ঘটনার পর লিপির বড় বোন ফেরদৌসী আক্তার পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৫ সাক্ষীর জবানবন্দি ও অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।
রাশিয়ায় ৪৯ আরোহীসহ নিখোঁজ সেই বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ