বিচারপতি খায়রুল হকের শাস্তি চাইলেন মির্জা ফখরুল

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম

গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল। আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট।

তিনি আরও বলেন, খায়রুল হকের রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এরপর দেশের সব রাজনৈতিক সংকটের জন্য এটি দায়ী। তিনি বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলা ও স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানতে পেরেছি। আমরা এটির বিরোধিতা করছি। কারণ, ভবনটি ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত