মুশায়েলা করিম ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫, বাংলাদেশ-এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ১ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বিশ্বের বৃহত্তম সেবামূলক নারী সংগঠন ইনার হুইল, তার আওতাধীন ডিস্ট্রিক্ট ৩৪৫-এর মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি বন্ধুত্ব, সেবা ও সামাজিক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকারের জন্য সুপরিচিত।
নবনির্বাচিত নির্বাহী কমিটিতে মুশায়েলার সঙ্গে আছেন—ভাইস চেয়ারম্যান ১-শিরিন আখতার চৌধুরী; ভাইস চেয়ারম্যান ২- ইহিতা হাসান অহনা; ইমিডিয়েট পাস্ট চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম; সেক্রেটারি কাজী ইসমত আরা; ট্রেজারার সেলিমা আলম; এক্সটেনশন অর্গানাইজার খালেদা আওয়াল; ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ মাহমুদ মিতা; এডিটর আসমা নওয়াজ আহমেদ; ওয়েবমাস্টার শারমিন হোসেন।
ইন্টারন্যাশনাল ইনার হুইল (IIW) প্রেসিডেন্ট কাই মরল্যান্ড ২০২৫-২৬ সালের আন্তর্জাতিক থিম “Step Up and Lead by Example” (উদ্যোগ নাও এবং দৃষ্টান্ত স্থাপন করো) ঘোষণা করেছেন। এই থিমের মাধ্যমে সদস্যদের নেতৃত্ব গ্রহণ, সততার সঙ্গে নেতৃত্ব প্রদান এবং সমাজে সক্রিয় রোল মডেল হিসেবে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করা হয়েছে।
দক্ষ এবং উদ্যমী একটি দল নিয়ে, ডিস্ট্রিক্ট ৩৪৫ আগামী বছর নানা সামাজিক উদ্যোগ ও নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচির মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে নিজস্ব অঙ্গীকার ব্যক্ত করেছে।
