মার্কিন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের ক্রীড়া ও বিনোদন জগতের তারকা হাল্ক হোগান ৭১ বছর বয়সে মারা গেছেন। তিনি পেশাদার রেসলিংকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছিলেন। বৃহস্পতিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

বিবৃতিতে বলা হয়, জনপ্রিয় সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লিউডব্লিউই-কে বৈশ্বিক স্বীকৃতি এনে দিতে ভূমিকা রেখেছেন। ডব্লিউডব্লিউই তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে।

হোগানের প্রকৃত নাম ছিল টেরি বোলিয়া। ১৯৮০-এর দশকে তিনি ডব্লিউডব্লিউই-র বৈশ্বিক প্রতীক হয়ে ওঠেন।

হোগানের কৃতিত্বপূর্ণ নাটকীয়তা ও আত্মবিশ্বাসী ভঙ্গি মার্কিন রেসলিং বিনোদনকে আশির দশকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে বড় ভূমিকা রাখে। পরবর্তীতে তিনি মার্কিন রাজনীতিতেও সক্রিয় হন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন জানান।

তিনি ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তৃতা দিতে গিয়ে নিজের জামা ছিঁড়ে বলেন, লেট ট্রাম্পাম্যানিয়া রান ওয়াইল্ড, ব্রাদার! লেট ট্রাম্পাম্যানিয়া রুল অ্যাগেইন! (ট্রাম্পাম্যানিয়া যেন বন্য হয়ে উঠুক, ভাই! ট্রাম্পাম্যানিয়া আবার শাসন করুক!)

হাল্ক হোগান ডব্লিউডব্লিউই-র প্রথম তারকাদের একজন ছিলেন যিনি রেসলিংয়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হলিউডে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত