মাইলস্টোন ট্রাজেডি

আহত-নিহতদের সর্বশেষ তথ্য জানাল প্রধান উপদেষ্টার কার্যালয়

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১১:২৭ এএম

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সর্বশেষ তালিকা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় এই তথ্য জানানো হয়।

তালিকা অনুযায়ী, এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ৫১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির সংখ্যা ৪১ ও মৃত্যু ১৪, সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা) ভর্তি রয়েছে ৮ ও মৃত্যু ১৫ জনের, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ১ ও মৃত্যু ৪, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি ১ ও মৃত্যু ৫ জনের, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার ভর্তি ৬ ও মৃত্যু একজনের (অজ্ঞাত), ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে কেউ ভর্তি নেই ও মৃত্যু ১ জনের, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল একজন ভর্তি ও সেখানে কোন মৃত্যুর তথ্য নেই।

এসব তথ্য টেলিফোনিক বার্তার মাধ্যমে পাওয়া গেছে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটিতে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআরের তথ্যমতে, এ ঘটনায় মোট ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ১৬৫ জন চিকিৎসাধীন। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের হিসাবে নিহতের সংখ্যা ২৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত