জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা, অবাস্তব ও ভুয়া ভিডিও প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মারধরের শিকার ব্যক্তি নাহিদ ইসলাম নন। ভিন্ন এক ব্যক্তির চেহারা ঢেকে দিয়ে তাকে নাহিদ ইসলাম দাবি করে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট-চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।
বাবার কাছ থেকে আইসক্রিম নিয়ে ফিরছিল শিশু রাবেয়া, ট্রাকচাপায় মৃত্যু
ফরিদপুরে গ্রামের বাড়িতে শায়িত হলো ছোট্ট রাইসা মনি