বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার তথা ক্লাবটির সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন। কোচ হওয়ার জন্য তিনি আবেদনও করেছিলেন। কিন্তু বিশাল অংকের বেতন দিতে অপরাগ হওয়ায় তার আবেদনটি বাতিল করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। অবিশ্বসা্স্য হলেও এমন ঘটনাই ঘটেছে।
ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, আবেদনের তালিকায় সাবেক কোচ স্টিফেন কনস্ট্যাটাইন, লিভারপুল তারকা হ্যারি কেওয়েল, ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক ম্যানেজার স্টিভ কিন, ভারতের খালিদ জামিল, কিবু ভিকুনা এবং ইলকো শ্যাটোরির মতো কোচদের নাম ছিল। কিন্তু এআইএফএফের জাতীয় দলের পরিচালক সুব্রত পলের তৈরি তালিকার নীচে সবুজ চিহ্ণিত একটি নাম ছিল- জাভি হার্নান্দেজ!
আবেদনের তালিকায় স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৭০০ টিরও বেশি ম্যাচ খেলা জাভির নাম দেখে চোখ কপালে উঠেছে এআইএফএফএর টেকনিক্যাল কমিটির। জাভি তার নিজের ইমেল আইডি থেকে আবেদনপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। তবে যোগাযোগ নম্বরের ঘরটি তিনি ফাঁকা রেখেছেন। সুব্রত পাল ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেছেন, ‘এটা ঠিক যে জাভির নাম সেখানে ছিল। আবেদনটি এআইএফএফকে ইমেইল করা হয়েছিল।’
বেশ কিছুদিন আগে দ্য অ্যাথলেটিকের সাথে এক সাক্ষাৎকারে জাভি বলেছিলেন, তিনি ‘মাঝেমধ্যে ইন্ডিয়ান ফুটবল লিগ অনুসরণ করেন। কারণ, এই লিগে অনেক স্প্যানিশ কোচ আছেন’। সূত্রমতে, উচ্চ আর্থিক ব্যয়ের কারণে টেকনিক্যাল কমিটি চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকার জন্য জাভিকে বিবেচনা করেনি। গত বুধবার ভার্চুয়াল সভায় উপস্থিত টেকনিক্যাল কমিটির একজন সদস্য বলেন, ‘যদিও জাভি ভারতীয় ফুটবলে সত্যিই আগ্রহী ছিলেন, কিন্তু তাকে পেতে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হতো।’
খেলোয়াড় হিসেবে অসাধারণ এক ক্যারিয়ার কাটিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডারের জাভি। স্পেন জাতীয় দলের হয়ে ২০১০ সালে জিতেছেন ফিফা বিশ্বকাপ, সঙ্গে দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা। বার্সেলোনার জার্সিতে জিতেছেন ২৫টি শিরোপা, যার ৮টি লা লিগা এবং ৪টি চ্যাম্পিয়ন্স লিগের। কোচ হিসেবে বার্সেলোনাকে ২০২২-২৩ লা লিগা শিরোপাসহ দুটি শিরোপা জিতিয়েছেন। তবে বার্সা থেকে তার বিদায়টা সুখকর হয়নি।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই হওয়ার সম্ভাবনা
বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই পাকিস্তান জিতেছে: রমিজ রাজা
স্টোকসের পাঁচ উইকেটের পর শার্দুল-সিরাজকে বেদম পিটুনি
লিটনকে কঠিন কঠিন প্রশ্ন করতে বললেন পাকিস্তান অধিনায়ক