রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত ভবনে নিষ্কাশন কাজ চলছে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে।
রবিবার (২৭ জুলাই) সকাল থেকে বিমান বাহিনীর একটি দল ভাঙা ইট-পাটকেল সরানোসহ ক্ষতিগ্রস্ত ভবনের পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করছে।
এদিকে, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ রবিবার ও সোমবার দুই দিনের ছুটি ঘোষণা করেছে। এ সময়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৪০ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৬ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দগ্ধ রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
