মাইলস্টোন ট্র্যাজেডি

বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৪, দগ্ধ ২৩ জনের অবস্থার উন্নতি

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। 

রবিবার সকাল ১০টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন। এছাড়া লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১ অজ্ঞাত ব্যক্তি ও ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে ১ জনের মৃত্যু হয়েছে।

এসব হাসপাতালে বর্তমানে ৪৮ জন আহত চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঢাকার মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় দগ্ধ হওয়া ২৩ জন রোগীর অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে।

রবিবার (২৭ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এ তথ্য জানানো হয়। ধীরে ধীরে এসব রোগীর মধ্যে অনেককেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তবে এখনও ৪ জন আইসিইউতে রয়েছেন এবং ৯ জনের অবস্থা গুরুতর।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত