৩ মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১১:২১ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের আবু সাঈদ, আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যা মামলায় ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তারা সব আসামির বিচার শুরুর জন্য আবেদন করবেন।

গত ২২ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে এ মামলায় পলাতক ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ সোমবার আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। গত ৩০ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গ্রহণ করেন।

এদিকে, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ৮ আসামিকেও আজ আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে।

অন্যদিকে, লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকেও আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আইনে ট্রাইব্যুনালে বিচার চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত