তানভীরের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৯:১৩ পিএম

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করা তানভীর আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। তানভীর ওই প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীতে পড়াশোনা করতো। 

সোমবার (২৮ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বীর উত্তম সুলতান বিমান বাহিনী ঘাঁটির ১২ সদস্য বিশিষ্ট একটি দল তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে বীর উত্তম সুলতান বিমান বাহিনী ঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিমান বাহিনী এঘটনায় আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। যারা নিহত হয়েছেন বিমান বাহিনী সবসময় তাদের পাশে থাকবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত