সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

পে কমিশনের জন্য অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ এএম

নবম জাতীয় পে কমিশনে জন্য অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। গতকাল সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে ধন্যবাদ জানান তারা। এ সময় অর্থ উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

এ সময় তারা দাবি করেন, পে কমিশনের রিপোর্ট ৬ মাসের পরিবর্তে ৩ মাসের মধ্যে প্রকাশ করা হোক। ২০টি বেতন গ্রেডের বদলে ১২টি বেতন গ্রেড চালু করা, নির্দিষ্ট মেয়াদ শেষে ৩টি টাইম স্কেল চালু করা, সিলেকশন গ্রেড পুনরায় চালু করে ভারসাম্যপূর্ণ বেতন নির্ধারণ ও কমিশনে তিনজন কর্মচারী প্রতিনিধি রাখারও দাবি করেন তারা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, সংগঠনের উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী. মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, মাকছুদা আক্তার বেলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত