প্রকাশ্যে জেসিকার নয়া প্রেম

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০১:৪৪ পিএম

এক সময় বেশ ব্যস্ত সময় কাটালেও অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত মার্কিন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী জেসিকা অ্যালবা। যৌন আবেদনময়ী হিসেবে পরিচিতি পাওয়া এই তারকা তার চাহনির জন্য তিনি সবসময় গণমাধ্যমের কাছে আলাদা গুরুত্ব পান। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জড়িয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে হলিউডের আকাশে বাতাসে সেই গুঞ্জন যেন  আরও ভারী হচ্ছে।

পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে নতুন প্রেমিক অভিনেতা ড্যানি রামিরেজের সঙ্গে এ অভিনেত্রীর ঘনিষ্ঠতাও এখন প্রকাশ্যে।  কয়েকদিন আগে একটি পার্কিং এলাকায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাদেরকে একে অপরের হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে। তখন তারা দুজনই আরামদায়ক, নৈমিত্তিক পোশাকে ছিলেন। রামিরেজের গায়ে ছিল কালো টি-শার্ট, ধূসর সোয়েটপ্যান্ট এবং চোখে চশমা। অন্যদিকে, অ্যালবার পরনে ছিল একটি কালো ক্রপ টপ, কালো জ্যাকেট এবং কাঁধে একটি কালো হ্যান্ডব্যাগ।

 জান গেছে, এই ঘটনার মাত্র দুইদিন আগে, লস অ্যাঞ্জেলেসে একটি ডিনার পার্টির পর আলবা ও রামিরেজকে গাড়ির ভিতরে একসঙ্গে হাসতে হাসতে সময় কাটাতে দেখা গেছে। ‘পিপল’-এর প্রতিবেদনে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘তাদের সম্পর্ক এখনো খুব নতুন, তবে তারা একসঙ্গে সময় উপভোগ করছেন।’

এর আগে এই যুগলকে মেক্সিকোর কানকুনে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। সংবাদমাধ্যম ‘টিএমজেড’ সে সময় তাদের একটি ফ্লাইটে একসঙ্গে উঠার ছবিও প্রকাশ করেছিল। এ সম্পর্কে অ্যালবার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আলবা রামিরেজের থেকে অনেক বেশি মনোযোগ পাচ্ছেন।

জানা গেছে, অ্যালবা গত ফেব্রুয়ারিতে ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যেখানে কারণ হিসেবে ‘অমীমাংসিত পার্থক্য’ উল্লেখ করা হয়। সঙ্গে তাদের তিন সন্তান- অনার (১৭), হ্যাভেন (১৩) ও হেইস (৭)-এর যৌথভাবে দেখভালের জন্য আবেদন করেন এ অভিনেত্রী। এছাড়াও আদালতে নিজের আইনগত নাম ‘জেসিকা মেরি আলবা’ বহাল রাখারও অনুরোধ জানান। 

 উল্লেখ্য, ২০০৪ সালে ক্যাশ ওয়ারেনের সঙ্গে অ্যালবার পরিচয় হওয়ার পর ২০০৮ সালের ১৯ মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর বিচ্ছেদের আবেদনে গত বছরের ২৭ ডিসেম্বর তাদের সম্পর্ক ছিন্ন করার তারিখ উল্লেখ করেন জেসিকা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত