আবাহনী শিবিরে মোস্তাফিজ

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:১২ এএম

ঢাকা প্রিমিয়ার লিগের শেষ পর্যায়ে এসে ঠিকানা পেলেন মোস্তাফিজুর রহমান। অভিজ্ঞ পেসার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচেই আবাহনীর জার্সিতে মাঠে নামতে পারেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজের আগে লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে মোস্তাফিজ। সবশেষ গত ২৩ এপ্রিল চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেছিলেন। ওই ম্যাচে শিকার করেছিলেন ৪৩ রানে ৫ উইকেট। জাতীয় দলের সিরিজের আগে ম্যাচ অনুশীলনের ঘাটতি কাটাতেই মূলত আবাহনীতে নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার।

ঢাকা লিগে বর্তমানে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে প্রাইম ব্যাংক। শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট ১৪ পয়েন্ট। লিগের শিরোপা ধরে রাখতে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জয়ের বিকল্প নেই আবাহনীর সামনে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোস্তাফিজকে পেয়ে নিশ্চিতভাবেই শক্তি অনেকটা বেড়ে গেল তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত