প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অগ্রগতির জন্য অকার্যকর নীতিমালা ও আইন পরিবর্তন করতে হবে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ কথা বলেন।
সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্বার্থে অকার্যকর নীতিমালা পরিবর্তন করে অগ্রগতির পথ খুঁজে বের করতে হবে। এগুলো মৌলিক বিষয়, যা আমাদের উন্নয়নের জন্য জরুরি।
সভায় ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এর মধ্যে এনবিআর ৪টি, শিল্প মন্ত্রণালয় ৩টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ২টি, বাণিজ্য মন্ত্রণালয় ৩টি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ৪টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে।
প্রধান উপদেষ্টা আগামী দুই মাসের মধ্যে এলডিসি উত্তরণের করণীয় নিয়ে আরেকটি সভার নির্দেশ দেন।
