দেশীয় চলচ্চিত্রের বহুল চর্চিত অভিনেত্রী মাঝে-মধ্যেই সন্তানদের নিয়ে ঘুরতে বের হন। ঠিক যেন নিজের নামের মতোই ডানা মেলে উড়ে বেড়ান দেশ-বিদেশে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। এই তো কিছুদিন আগেই তাকে দেখা গেছে দুবাই ও মালয়েশিয়াতে ঘুরতে। এছাড়া সময়- সুযোগ পেলেই কক্সবাজারের বিভিন্ন দর্শণীয় স্থানে বেড়াতে দেখা যায় তাকে। সেখানকার বিভিন্ন আনন্দঘন পরিবেশের ছবি ও ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি রাজধানীর মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা তাকে এতটাই ব্যথিত কর যে প্যানিক অ্যাটাক হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয় পরীমনিকে। এসবের মাঝেও বাচ্চা-কাচ্চা, সিনেমার কাজ, ফটোশুট- সবকিছু্ই সামলে নিচ্ছেন এই লাস্যময়ী। এবার একমাত্র ছেলে পদ্মকে নিয়ে উড়াল দেন কক্সবাজারে। তবে শুধূ পদ্মই নয়, পরীর সঙ্গে রয়েছে পুরো একটি টিম। সেখান থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন পরী। ভিডিওটিতে দেখা যাচ্ছে পরীমনি্ কক্সকাজারের একটি আবাসিক হোটেলকে প্রমোট করছেন।
সাদা পোশাকে হাস্যোজ্জল পরীমনি কখনো ছেলেকে কোলে নিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কখনো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি টিমের সঙ্গেও হই-হুল্লোর করছেন। কখনো আবার চিৎকার করে প্রশ্ন ছুঁড়ে বলছেন, কেমন লাগছে সবাইকে। পরীর সেই ভিডিওর শেষে দেখা যাচ্ছে, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিয়া চৌধুরীসহ শোবিজের বেশ কয়েকজন কর্মীকে।
শেয়ার করার পর নিমিষেই ভাইরাল পরীর সেই ভিডিওটি। বন্যা বয়ে যাচ্ছে লাইক-কমেন্টের। অনেকেই কমেন্ট করে পরীমনিকে ভালোবাসায় সিক্ত করছেন। কেউ লিখেছেন,মাত্র কয়েক মিনিটেই কক্সকাজারের স্বর্ণা তানভীর নামের এক নেটিজেন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও পরি আপু।’
জয়নাল নামের একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ সত্যি অনেক সুন্দর একটি ভিডিও উপহার দিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।’কেউ কেউ লিখেছেন, ‘এভাবেই আমাদের সুন্দর সুন্দর ছবি ও ভিডিও উপহার দেবেন।’ কেউ কেউ আবার সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ানোর কথা ব্যক্ত করেছেন।
