গাজীপুরের শ্রীপুরে জুলাই আগস্ট শহীদদের স্মরণে একটি মাদরাসা কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেছেন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া রিয়াজ উদ্দীন প্রধান দাখিল মাদরাসায় জুলাই আগস্ট শহীদদের স্মরণে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
গলদাপাড়া রিয়াজ উদ্দীন প্রধান দাখিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিনের সঞ্চালনায় বক্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা, গলদাপাড়া রিয়াজ উদ্দীন প্রধান দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল, কাওরাইদ কালিনারায়ণ (কেএন) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম সুজন, ঝালপাঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
প্রাইমারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
শেষ মিনিটের গোলে পারোকে জেতালেন ঋতু