টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তৃতীয়তে থেকে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন জেমস অ্যান্ডারসন। তবে পেসারদের তালিকায় তার নাম ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এই তালিকায় ইংল্যান্ডের এই কিংবদন্তির ধারে কাছেও নেই কেউ। ২০০৩ সালে অভিষেক হওয়া এই ইংলিশ পেসার অবসরের আগে শিকার করেছেন ৭০৪ উইকেট।
এই দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের বড় বড় ব্যাটারদের বারবার ফিরিয়ে দিয়েছেন ড্রেসিংরুমে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে একবারও আউট করতে পারেননি তিনি!
আজ তার ৪৪তম জন্মদিনে একটি ইনফোগ্রাফ প্রকাশ করেছে ক্রিকেট ওয়ার্ল্ড। সেখানে অ্যান্ডারসনের ৭০৪ উইকেটের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি ১২ বার আউট করেছেন ভারতের চেতেশ্বর পুজারাকে। এরপর অস্ট্রেলিয়ার পিটার সিডল (১১ বার), ডেভিড ওয়ার্নার (১০ বার), আজহার আলি, মাইকেল ক্লার্ক, শচীন টেন্ডুলকার ও কেন উইলিয়ামসনদের আউট করেছেন ৯ বার করে।
এরপর একে একে আছেন আজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন, স্টুয়ার্ট ব্রড, ব্র্যাড হাডিন, জ্যাক ক্যালিস, বিরাট কোহলি, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, মার্ক বাউচার, ডিন এলগার, গৌতম গম্ভীর, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, শুবমান গিল, শিখর ধাওয়ান, কেএল রাহুল, ফাফ ডু প্লেসি, শাই হোপ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মিসবাহ উল হক, শোয়েব মালিক, বীরেন্দর শেওয়াগ, শামী, ইরফান পাঠান, ক্রিস গেইল, হেনরি নিকোলস, হাশিম আমলা, বাবর আজম, ট্রেন্ট বোল্ট, টম ল্যাথাম, প্যাট কামিন্স, এবি ডি ভিলিয়ার্স, হেইনরিক ক্লাসেন, স্টিভেন স্মিথ, গেম্পেল, ডি কক, লাবুশেইন, টিম পেইন, কুশল পেরেরা, জেফরা আর্চার, গাভাস্কার, ফিল হিউজ, ইমাম উল হক—এমন অসংখ্য নাম।
এই বিশাল তালিকায় এমনকি একবার করেই হলেও আউট করেছেন ২৩০ জনের বেশি ব্যাটারকে। যেখানে দুইবার আউট করেছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ও বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে। তার বলেই দুইবার আউট হয়েছেন টাইগারদের আরেক ওপেনার তামিম ইকবাল। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দিক, মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করেছেন একবার করে। তবু মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটার মুশফিকুর রহিমের নাম নেই এই তালিকায়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিলেও মুশফিক এখনও খেলে যাচ্ছেন টেস্টে। তার বর্তমান রান ৬ হাজার ৩২৮ রান। ইংল্যান্ডের বিপক্ষেও খেলেছেন ৭ টেস্টে। ১৪ ইনিংসে ২৬ গড়ে করেছেন ৩৬৯ রান। সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস আছে তার। অথচ জেমস অ্যান্ডারসনের বিপক্ষে একবারও আউট হননি মুশফিক।
জেমস অ্যান্ডারসন ক্যারিয়ারের ইতি টেনেছেন। তবে এই পরিসংখ্যান মুশফিকের জন্য থেকে যাবে সম্মানজনক এক স্মারক হিসেবে—ক্রিকেট বিশ্বের সেরা পেসার যার উইকেট পাননি!
লিজেন্ডস ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ বয়কট ভারতের
এশিয়ান কাপের জন্য ঋতু-আফিদাদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চায় বাফুফে
সব ফরম্যাটেই খেলার স্বপ্নে নাঈম, চোখ এখন অস্ট্রেলিয়া সফরে