বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের সহযোগিতা বাড়াতে সম্মতি

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম

বাংলাদেশ পুলিশ এবং মালয়েশিয়া রয়েল পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমনসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। গতকাল বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। অন্যদিকে মালয়েশিয়া পুলিশের পক্ষে নেতৃত্ব দেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ. রাযাক। প্রতিনিধিদলে মালয়েশিয়া রয়েল পুলিশের সাত সদস্য ছিলেন।

আইজিপি মালয়েশিয়া রয়েল পুলিশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ ও রয়েল মালয়েশিয়া পুলিশের মধ্যে সন্ত্রাসবাদ, মানব পাচার, অর্থ পাচার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে। উভয় দেশের পুলিশ যথাসময়ে তথ্য বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত