নওগাঁ সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইন বিএসএফের

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০২:০১ পিএম

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৭/৭ এস এার কাছ দিয়ে বাংলাদেশে পুশইন করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটকদের মধ্যে ২ জন পুরুষ এবং ৮ জন নারী। তারা হলো- আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।

বিজিবি সূত্রে জানা গেছে, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ১০ নারী-পুরুষকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
এরপর জিজ্ঞাসাবাদে জানায়, ভারতের বোম্বাই শহরে ২ জন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসাবাড়িতে কাজ করতে যান। পরে ভারতীয় পুলিশ (সিআইডি) তাদের আটক করে।

২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত