দর্শনা সীমান্তে দিয়ে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই ১৫ জনকে হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গায়-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার সময় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৩২ ব্যাটালিয়নের মধ্যে দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৬ এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকে পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৫ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে তাদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪ পুরুষ, ৪ মহিলা ও ৭ শিশু রয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর এই ১৫ জনকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত