ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলও সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:১১ পিএম

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই দুটি গোষ্ঠী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ করছে—এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পদক্ষেপটি নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা এখন থেকে যুক্তরাষ্ট্রে ভিসা পাবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যাতে পিএলও এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের অঙ্গীকার রক্ষা না করার ও শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করার জন্য জবাবদিহির আওতায় আনা যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত