কুয়াকাটায় ট্রলারডুবি, সৈকতে মিলল জেলের লাশ

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা জেলেদের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সৈকতের মিরা পয়েন্টে নজরুল ইসলামের লাশ ভেসে আসে। কুয়াকাটা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সৈকত থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে মীরাবাড়ি পয়েন্টে পাওয়া কালো রঙের রেইনকোট পরিহিত জেলের পরিচয় তার ছেলে শনাক্ত করেছে। 

গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে মাছ ধরার ট্রলার এফবি সাগরকন্যা ডুবে যায়। ট্রলারটিতে ১৫ জন জেলে ছিলেন। সমুদ্রে টানা চার দিন ভেসে থাকার পর ১০ জনকে উদ্ধার করা হলেও বাকি জেলেরা নিখোঁজ ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত