বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্ধের জেরে চাঁদাবাজির মিথ্যা মামলায় বয়োবৃদ্ধ বাবাসহ জামায়াত-বিএনপির নেতাকর্মী তিন ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। (শুক্রবার ১ জুলাই) উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে নাটোর-পাবনা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকালে আহম্মেদপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক ইয়াকুব আলী, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, জামায়াত নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা রেজাউল করিম ভুট্টু, জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান ময়না, গৃহবধূ আন্না বেগম ও আফরোজা বেগম বক্তব্য রাখেন।
কাঁধের চোটে ক্রিস ওকসের ভারত সিরিজ শেষ