কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।
এর আগে শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সোনাহাট কোম্পানির এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এর নির্দেশনা মোতাবেক বিজিবি’র একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে শূন্য লাইনের নিকট কৌশলগত অবস্থান গ্রহণ করে ১৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। এছাড়াও গত তিন মাসে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে।
বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে মাদকদ্রব্য এবং চোরাকারবারি আটক করতে সক্ষম হয় কুড়িগ্রাম বিজিবি। ২২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহববু-উল-হক, পিএসসির নির্দেশে গত তিন মাসে প্রায় ৫ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৬৫৪ টাকা মাদক উদ্ধার করা হয়। যার মধ্যে মদ ১২৮৫ বোতল, গাঁজা ১০৮.৫ কেজি, ইয়াবা ৭৬৯৮ পিচ ও চোরাকারবারি ১৪ জনকে গত ৩ মাসে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল হক জানান, এ মাদক বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
কাঁধের চোটে ক্রিস ওকসের ভারত সিরিজ শেষ
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি’ কূটনৈতিক বিজয়, ঐতিহাসিক সাফল্য: ড. ইউনুস
বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পেয়েছে, এটা বিরাট অর্জন