মৃত্যুহীন দিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৩৮

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (১ আগস্ট) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১১৮ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৩ জনের, যার মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।

গত বছর (২০২৪) ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্তের সংখ্যা দাঁড়ায় তিন লাখ ২১ হাজার ১৭৯ জনে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত