শুল্ক হার কমানোয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জামায়াত আমিরের

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম

বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক হার কমানোয় অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১ আগস্ট) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে উচ্চ ট্যারিফ হার ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের আন্তরিকতায় তা কমে ২০%-এ নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারকে ধন্যবাদ জানাই।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে ড. ইউনূস ও পরবর্তী নেতৃত্ব যেন সম্মানজনক অবস্থান বজায় রেখে বিশ্ব কূটনীতিতে মর্যাদাপূর্ণ ভূমিকা রাখেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে তিনি আবারও কৃতজ্ঞতা জানান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত