আষাঢ়-শ্রাবণ আসলেই বিলে লাল শাপলা ফুটে হাজারে হাজার। দেখতে দারুণ লাল হয়ে উঠে পুরো বিল জুড়েই। এ সময় নানা বয়সী দর্শনার্থীদের পদাচরণায় মুখর থাকে বিল পাড়। ছোট ছোট ডিঙি নৌকোয় ঘুরে বেড়ায় বিলের পানিতে। সবাই শাপলা তুলে আনেন। বাড়িতে নিয়ে যান। এটি কাপাসিয়ার বিখ্যাত পাচুয়া লাল শাপলার বিল।
শ্রীপুর থেকে পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুয়া বাউন পাড়া এলাকায় বন্দে আলী হাজী বাড়ি পাচুয়া বিলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত দুজনের একজন মাহিন আহাম্মেদ (১৭)। তিনি পাশের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের নুর আলমের ছেলে। অপরজন একই গ্রামের বায়জীদ আলম (২৫)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান কাপাসিয়ার এই পাঁচুয়া গ্রামে কয়েকটি বিলে প্রতি বছর হাজার হাজার লাল শাপলা ফুটে। কয়েক বছর ধরে সেখানে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। দেখতেও দারুন সৌন্দর্য বাড়ে লাল শাপলায়। এতে লোকজনের আগমন ঘটে। শুক্রবার সকালে পাশের উপজেলা শ্রীপুর থেকে পাঁচজন বন্ধু মিলে শাপলা বিলে ঘুরতে আসেন। তারা ছোট একটি ডিঙি নৌকায় উঠে বিলে ঘুরতে বের হন। একপর্যায়ে নৌকায় ভারসাম্য হারিয়ে দুজন শাপলা বিলের পানিতে পড়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্যরা খুঁজতে থাকেন। পরে আশপাশের লোকজন টের পেয়ে দ্রুত বিলের পানিতে নেমে নিখোঁজ হওয়া দুজনকে খোঁজতে থাকেন। কিছুক্ষণের মধ্যে দুজনকেই উদ্ধার করা হয়। তবে তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে দ্রুত উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোসা. সামিয়া আক্তার জানান, একজনকে মৃত অবস্থায় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন লাল শাপলা বিলে ঘুরতে এসে বিলের পানিতে নৌকা উল্টে পড়ে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি পাশের উপজেলা শ্রীপুরের একটি গ্রামে। খবর পেয়ে স্বজনরা আসছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুল্ক হার কমানোয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জামায়াত আমিরের
নিউইয়র্কের হৃদয় জিতে শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় দিদারুলের
ট্রাম্পের শুল্ক নীতিতে অস্থিরতা ভারতে, স্বস্তি পাকিস্তানে