মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:৩৮ এএম

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (১ আগস্ট) রাতে নিজ নিজ ফেসবুক আইডিতে এ বিষয়ে মতামত প্রকাশ করেন তারা।

উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ। 

অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে...’

এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত